০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদযাপিত

শেখ সাগর আহমেদ বিষেশ প্রতিনিধি
  • Update Time : ০৫:৩০:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ Time View

শেখ সাগর আহমেদ বিষেশ প্রতিনিধি

বাগেরহাটের রামপালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শুভ উদ্বোধনের মধ্য দিয়ে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ আনুষ্ঠানিকভাবে সূচিত হয়েছে।

আজ ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ৯:০০ ঘটিকায় রামপাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, উপজেলা আইসিটি অফিসার রনিক হালদার, রামপাল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান তুহিন, রামপাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাগর আহমেদ ও সাংগঠনিক সম্পাদক শেখ মাসুম বিল্লাহ,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ইয়ামিন।

এছাড়া রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী দেশের সামগ্রিক ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টির ওপর জোর দেন এবং সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা চত্বর ও এর আশপাশের এলাকায় এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

রামপাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশব্যাপী চলমান এই অভিযানের অংশ হিসেবে উপজেলার সবকটি ইউনিয়ন ও প্রশাসনিক সীমানায় মশাবিনাশী ওষুধ ছিটানোসহ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রামপালে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদযাপিত

Update Time : ০৫:৩০:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬