তারাকান্দি উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬-এর জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল অ্যালামনাই অ্যাসোসিয়েশন
- Update Time : ০৫:১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ Time View

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ (“এ” প্লাস) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে তারাকান্দি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এয়ার কমোডর (অব.) এম আল আমিন তালুকদার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
শাহনাজ পারভীন — উপজেলা নির্বাহী অফিসার, কাজিপুর
মোঃ ছাকমান আলী — উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
নাঈমা জাহান সুমাইয়া — সহকারী কমিশনার (ভূমি)
মোঃ সাখাওয়াত হোসেন — প্রধান উপদেষ্টা, ভয়েস অফ কাজিপুর
আশকার পাইন
বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তারা যেন ভবিষ্যতে আরও উচ্চ শিক্ষা অর্জন করে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করতে পারে, সে আশাবাদ ব্যক্ত করেন।



















