০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খানসামায় জব্দকৃত ২০৭ বস্তা সার ন্যায্যমূল্যে বিক্রি, অর্থ যাচ্ছে সরকারি কোষাগারে
Reporter Name
- Update Time : ০৫:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪ Time View

দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া বাজারে অভিযান চালিয়ে জব্দ করা ২০৭ বস্তা সার উন্মুক্তভাবে স্থান নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকার এবং উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের প্রত্যক্ষ উপস্থিতিতে স্থানীয় কৃষকদের মাঝে এই সার বিতরণ করা হয়।
বিক্রিকৃত সারের বিবরণ:
ডিএপি (DAP): ৯৪ বস্তা
ইউরিয়া (Urea): ৫৫ বস্তা
এমওপি (MOP): ৫৮ বস্তা
গতকাল টংগুয়া বাজারে এক অভিযানে অবৈধভাবে মজুত বা পরিবহনের অপরাধে এসব সার জব্দ করা হয়। কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা সার থেকে প্রাপ্ত সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সরকারি দামে সরাসরি সার হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা।
Tag :



















