১২:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা আয়োজন।

শাওন আকবার শান্ত (মোংলা প্রতিনিধি)
  • Update Time : ০৫:৪৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫ Time View

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় ৪নং মিঠাখালী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের খানজাহান আলী বাজারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

৪নং মিঠাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ রকিবুল ইসলামের সভাপতিত্বে এবং ৪নং মিঠাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মোঃ সেলিমের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু হোসেন পনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম এবং ৪নং মিঠাখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলম ফকির। এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাকে মনোনয়ন দিবে আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করবো। দলের ঐক্য কোনোভাবেই নষ্ট করা যাবে না। নেতৃত্বের প্রতি বিশ্বাস রাখতে হবে। দলের কেন্দ্রীয় নেতারা যাচাই-বাছাই করে মনোনয়ন প্রদান করবেন। সেখানে কেউ দলের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করবেন না।

বক্তারা আরও বলেন, সরকার তখনই শক্তিশালী হয়, যখন দল ঐক্যবদ্ধ থাকে। কেউ অস্থির হবেন না। কেউ দলের বাইরে গিয়ে চিন্তা করবেন না। মনে রাখবেন, গণতান্ত্রিক পরিবেশ থাকলে সবার সামনে সুযোগ আসবে। কিন্তু আপনারা যদি অস্থির হন, অধৈর্য হন, তাহলে দল দুর্বল হয়ে যাবে, সরকারও দুর্বল হবে।#

Tag :

Please Share This Post in Your Social Media

মোংলায় ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা আয়োজন।

Update Time : ০৫:৪৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬