০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে ওজনে কম দেয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

আঃ রহিম উত্তর ঢাকা জেলা প্রতিনিধি
  • Update Time : ০১:১৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৯ Time View

​ঢাকা: রাজধানীতে ওজনে জ্বালানি তেল কম দেওয়ার দায়ে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
​বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহায়তায় মোহাম্মদপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার।
​অভিযান পরিচালনাকালে রায়েরবাজার সুলতানগঞ্জ এলাকার ‘সাদেক ফিলিং স্টেশন’ (৩২/এ/১৮)-এর অকটেন ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এ সময় প্রতি ১০ লিটার অকটেনে ৫০ মিলিলিটার করে কম দেওয়ার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
​উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন) মো. রকিবুল ইসলাম রাকিব এবং ফিল্ড অফিসার (সিএম) বোরহান উদ্দিন।
​জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের ভেজাল ও ওজন পরিমাপবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

মোহাম্মদপুরে ওজনে কম দেয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

Update Time : ০১:১৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬