০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুবার হাতেই দিন বদল: সাতক্ষীরায় সেবাদানকারীদের সাথে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৯:০৫:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ১৩ Time View

​সাতক্ষীরার দুর্যোগপ্রবণ জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস ও টেকসই পরিবর্তনের লক্ষ্যে শহরের অদূরে এল্লারচর চিংড়ি খামার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা। “যুবার হাতেই দিন বদল”—এই বলিষ্ঠ স্লোগানকে সামনে রেখে, বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো (CIDO)-র আয়োজন এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় স্থানীয় যুব ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে এ সভার আয়োজন করা হয়।
​সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় যুব নেতৃত্ব বিকাশ, জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের নীতি ও বাজেট প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
​প্রধান অতিথি: সঞ্জিত কুমার দাস (উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরা)
​বিশেষ অতিথি:
​নাজমুন নাহার (ভারপ্রাপ্ত উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরা)
​মোঃ রোকনুজ্জামান (সহকারী পরিচালক, জেলা সমাজসেবা অধিদপ্তর, সাতক্ষীরা)
​মূল বক্তব্য ও উপস্থাপনা: এক্টিভিস্টা সাকিব হাসান (সাতক্ষীরার কমিউনিটি কনসালটেশনের ফলাফল ও উপজেলা কর্মপরিকল্পনা উপস্থাপন)
​অন্যান্য উপস্থিতি: সরকারি কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মী, সাংবাদিক ও স্থানীয় কমিউনিটির সদস্যবৃন্দ।
​মানবিক সহায়তা, জলবায়ু সহনশীলতা ও সামাজিক শান্তি সমন্বিত করার মাধ্যমে সাতক্ষীরার প্রান্তিক জনগোষ্ঠীর বহুমাত্রিক ঝুঁকি হ্রাসে তরুণদের এই উদ্যোগ এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

যুবার হাতেই দিন বদল: সাতক্ষীরায় সেবাদানকারীদের সাথে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

Update Time : ০৯:০৫:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬