রামপুরায় জুমার নামাজ আদায় ও স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
- Update Time : ০৪:৫৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ৬১ Time View

জাতীয় নাগরিক পার্টি- (এনসিপি) এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, এলাকায় মাদক ও সন্ত্রাসবাদের কোনো স্থান হবে না। রামপুরা কুঞ্জবন এলাকার মানুষের সার্বিক নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে মাদক ও সন্ত্রাস সম্পূর্ণ নির্মূল করা হবে।
আজ শুক্রবার (৯ অক্টোবর) রামপুরা কুঞ্জবন বায়তুল ফালাহ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি এ কথা বলেন।
নামাজ আদায় ও কুশল বিনিময় শেষে নাহিদ ইসলাম কুঞ্জবন এলাকার স্থানীয় বাসিন্দাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের নানা বিষয়ে তাদের সঙ্গে কথা বলেন তিনি। এলাকাবাসী তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে অবহিত করেন।
জনসাধারণকে আশ্বস্ত করে এনসিপি আহ্বায়ক বলেন, জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং একটি নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গঠনে বর্তমান সরকার ও স্থানীয় নেতৃত্ব বদ্ধপরিকর। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




















