রায়গঞ্জের সলঙ্গায় ‘প্রিয় সলঙ্গার গল্প’ সংগঠনের উদ্যোগে দেড় শতাধিক বৃক্ষরোপণ
- Update Time : ০৬:২৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ Time View
পরিবেশ রক্ষায় ও সামাজিক দায়বদ্ধতা থেকে সিরাজগঞ্জের সলঙ্গার বিভিন্ন মাদ্রাসা ও রাস্তার পাশে প্রায় দেড় শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। সামাজিক সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’-এর আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ আব্দুল বারিক মিয়া। বৃক্ষরোপণ অভিযানে নিম, সজনে, আমলকী, কৃষ্ণচূড়া, বেল, জাম, খেজুর, তাল, ডুমুর, মেহগনি ও শিমুলসহ নানা প্রজাতির চারা গাছ রোপণ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তির আর্থিক সহযোগিতা ও গাছ সরবরাহে এই মহতী উদ্যোগ বাস্তবায়িত হয়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আব্দুল বারিক মিয়া, সার্বিক তত্ত্বাবধান ছিলেন চিফ এডমিন জনাব শাহ আলম মাস্টার।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সভাপতি, প্রিয় সলঙ্গার গল্পের কে.এম. আমিনুল ইসলাম হেলাল, উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, আব্দুস সালাম মাস্টার, এডমিন হারুনর রশিদ হারুন, শাহিদুল ইসলাম, মডারেটর তুষার তালুকদার, নাজমুল হুদা, স্বেচ্ছাসেবক সাইদুল ইসলাম।
বৃক্ষরোপণ শেষে সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে তাদের এই ধরনের সামাজিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।



















