সরাইল রিপোর্টার্স ক্লাবের ১১ সদস্যের নতুন কমিটি গঠন
- Update Time : ০৭:০১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২২ Time View
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল রিপোর্টার্স ক্লাবের ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক সকালের সময়-এর প্রতিনিধি মোঃ শরীফ উদ্দিন সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি রায়হান উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় সরাইল কাচারীপাড়াস্থ ‘বাংলা ক্যাফে’-তে আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আওয়াল, সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন বাবলু, দফতর ও প্রচার সম্পাদক মোহাম্মদ আলী এবং পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক মনির হোসেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম মাসুদ ও সাদেকুল ইসলাম।
সভার শুরুতে স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়ন বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নতুন কমিটির সভাপতি মোঃ শরীফ উদ্দিন ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সরাইলের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা বজায় রাখা এবং স্থানীয় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে সরাইল রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।



















