ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জে পূজামণ্ডপে প্রতিমা তৈরি পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম

admin
  • প্রকাশের সময় : ০৭:২৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 77

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ পরিদর্শন করেছেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ধানগড়া পালপাড়ায় সরাসরি গিয়ে তিনি প্রতিমা তৈরির কারিগরদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রতিমা তৈরির অগ্রগতি, পূজার প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, “রায়গঞ্জে প্রতিবছর অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হয়। এবারও যাতে সবাই নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।”

তিনি আরও জানান, পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ
জনগণের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান।

পরিদর্শনকালে রায়গঞ্জ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
admin

রায়গঞ্জে পূজামণ্ডপে প্রতিমা তৈরি পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম

প্রকাশের সময় : ০৭:২৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬