সম্মানজনক জীবন গড়ার লক্ষ্যে “ভেটেরানস বাংলাদেশের” আত্মপ্রকাশ
- Update Time : ১২:১৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ২৩ Time View

“এসো সবাই ঐক্য করি, সবাই মিলে দেশটা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সম্মানজনক জীবনমান নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দেশের সকল অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অধিকার রক্ষা ও রাষ্ট্রীয় সুরক্ষায় আনুষ্ঠানিকভাবে “ভেটেরানর্স বাংলাদেশের” আত্মপ্রকাশের মাধ্যমে যাত্রা শুরু হলো। শুক্রবার (১৭ জুলাই) বিকাল ৪ টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটের হলরুমে ভেটেরানস বাংলাদেশের আহবায়ক মেজর আমিন আহমেদ আফসারীর (অব:) সভাপতিত্বে প্রধান অতিথি সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জামিল ডি আহসান বিপি (অব:) এর পক্ষে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ অনুষ্ঠান উদ্বোধন করেন লেফটেন্যান্ট কর্নেল (অব:) বীর মুক্তিযোদ্ধা জাহিদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শরিফ আজিজ ব্যবস্থাপনা পরিচালক এলিট ফোর্স, লেফটেন্যান্ট কর্নেল তসলিমা হোসেন (অব:), ব্যারিস্টার মেজর ফরোয়ার হোসেন (অব:), মেজর মিজানুর রহমান (অব:) প্রমূখ।
সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশন শেষে উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলা থেকে আগত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত বিভিন্ন পদবীর সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্যে বলা হয় আমি দল মত ধর্ম বর্ণ ও ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে থেকে দেশ ও জনগণ ও মানবতার কল্যাণে নিজেকে নিবেদিত রাখবো। আমি আমার এই প্রাণপ্রিয় সংগঠন ভেটেরানস বাংলাদেশকে কখনোই রাজনৈতিক দলীয় স্বার্থে ব্যবহার করবো না। আমি সততা, শৃঙ্খলা, ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ, পেশাদারিত্ব ও পারস্পরিক সম্মানের আদর্শ ধারণ করবো এবং আমার আচরণের মাধ্যমে ভেটেরানস সমাজের মর্যাদা অক্ষুন্ন রাখবো। সংগঠনের অর্থ সম্পদ কখনোই ব্যক্তি স্বার্থে ব্যবহার করবো না। আমি আমার অর্জিত জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা দেশের উন্নয়ন সু-ব্যবস্থাপনা ( সুশাসন) দুর্যোগ মোকাবেলায় যুবসমাজের অনুপ্রেরণা এবং জাতীয় সক্ষমতা বৃদ্ধির জন্য সচেষ্ট থাকবো। আমরা আমাদেরকে মাদকবিরোধী আন্দোলনে সক্রিয় রাখবো। আমি সকল ভেটেরানদের মর্যাদা অধিকার কল্যাণ, পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করবো এবং ভ্রাতিত্ব, সহমর্মিতা ও ঐক্যের বন্ধন আরো সুদৃঢ় করবো। আমি দুর্নীতি, বৈষম্য, বিদ্বেষ, সহিংসতা, পরিহার ও অন্যায়ের বিরুদ্ধে নৈতিক অবস্থান গ্রহণ করবো এবং আইন ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। আমরা সদা সর্বদা বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা ও কনিষ্ঠদের প্রতি আন্তরিকতা, স্নেহ ও অবিরাম ভালোবাসা প্রদর্শন করবো। আমি পরিবেশ সংরক্ষণ পরিষ্কার-পরিচ্ছন্নতা, সামাজিক সম্প্রীতি মানবিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের অন্য একটি নিরাপদ সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গঠনের মাধ্যমে সর্বদা অবদান রাখবো। আমি একজন ভেটেরানস হিসাবে আমার জীবনের প্রতিটি পায়ে সম্মান দায়িত্ব ও সেবার মানবিকতাকে ধারন করবো দেশের প্রয়োজনে সর্বদা প্রস্তুত থাকবো। উক্ত অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অফিসার থেকে শুরু করে সকল পদবীর অবসরপ্রাপ্ত সদস্যরা উপস্থিত ছিলেন।



















