০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় দাবায় দিনাজপুর জেলা চ্যাম্পিয়ন ফুলবাড়ীর হাবিব এ রাসুল
দিনাজপুর প্রতিনিধি: সাজু আহমেদ
- Update Time : ১২:০০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৫১ Time View

৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর দাবা ইভেন্টে (বড় বালক বিভাগে) দিনাজপুর জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফুলবাড়ীর কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউটের কৃতি ছাত্র হাবিব এ রাসুল।
তার এই সাফল্যে ফুলবাড়ীসহ দিনাজপুর জেলার ক্রীড়াঙ্গনে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। মেধা, মনন ও দক্ষতার পরিচয় দিয়ে দাবা প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে সে জেলা চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।
হাবিব এ রাসুল আব্দুল কাইয়ুম সরকারের পুত্র এবং ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি কবির সরকারের ভাতিজা।
পরিবারের সদস্য, শিক্ষক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা তার এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্য অর্জনের জন্য তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
দিনাজপুর প্রতিনিধি
সাজু আহমেদ
Tag :




















