কেশবপুরে জলাবদ্ধতা নিরসনে বিলের কচুরিপানা অপসারণে নিজেই নেমেছেন মাননীয় সংসদ সদস্য মোঃ মোক্তার আলী।
- Update Time : ১২:০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৯ Time View

৯০ যশোর-৬ (কেশবপুর) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোক্তার আলী এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। অঞ্চলটির প্রধান সমস্যা জলাবদ্ধতা দূর করতে তিনি নিজে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে সরাসরি বিলের পানিতে নেমে কচুরিপানা পরিষ্কারের কাজ পরিচালনা করেছেন।
সমস্যা সমাধানে কেবল সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে স্থানীয়দের সংগঠিত করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাননীয় সংসদ সদস্য নিজেই কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিলের জমে থাকা কচুরিপানা টেনে তুলেন ও পরিষ্কার করেন যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।
স্থানীয় বাসিন্দারা এমপি মহোদয়কে এভাবে সরাসরি কাজের মাঠে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করছেন দ্রুতই এই এলাকার জলাবদ্ধতা নিরসন হবে।
এই কর্মসূচির মাধ্যমে এই অঞ্চলের ২৭টি বিলের পানি প্রবাহ স্বাভাবিক করে জলাবদ্ধতার অভিশাপ থেকে কেশবপুরবাসীকে মুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।




















