০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদের গুরুত্বপূর্ণ সভা আজ রাত ৯টায়
মোঃ ইব্রাহিম খলিল রুবেল
- Update Time : ০২:৩৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৭ Time View

বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদ (BOMPEC)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আজ এক গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়েছে। আজ শনিবার রাত ৯টায় সভাটি অনুষ্ঠিত হবে।
সংগঠন সূত্রে জানা গেছে, আজকের এই সভায় পরিষদের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, নতুন কমিটি গঠন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
পরিষদের কার্যক্রমকে বেগবান করতে সংশ্লিষ্ট সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থেকে মূল্যবান মতামত ও সুচিন্তিত পরামর্শ প্রদানের জন্য বমপেক-এর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
একনজরে সভার বিবরণ:
সময়: আজ শনিবার, রাত ৯:০০ টা
মূল আলোচ্য বিষয়: BOMPEC-এর কমিটি গঠন ও পরবর্তী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা
Tag :




















