ঝালকাঠিতে রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণ:চেয়ারম্যান শাহাদাত হোসেন,সাধারন সম্পাদক মোঃ:আনিচুর রহমান তাপু।
- প্রকাশের সময় : ০৮:৩৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 37

ঝালকাঠিতে রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণ:চেয়ারম্যান শাহাদাত হোসেন,সাধারন সম্পাদক মোঃ:আনিচুর রহমান তাপু।
মোঃ:শফিউল আলম রাশেদ। ঝালকাঠি জেলা প্রতিনিধি:
৬ নভেম্বর ২৬ শুক্রবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিটের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের এই কমিটিতে পদাধিকার বলে জেলা পরিষদের চেয়ারম্যান। অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন চেয়ারম্যান এবং বিএনপির নেতা আনিসুর রহমান তাপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ:নাসিমুল হাসান আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্ধারিত তফসিলে ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকসহ মোট ৭টি পদের বিপরীতে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে যাচাই-বাছাইয়ে ভাইস চেয়ারম্যান পদের একজন এবং নির্বাহী সদস্য পদের একজনের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তা বাতিল করা হয়। এরপর গত ৩ নভেম্বর নির্ধারিত প্রত্যাহারের দিনে কোনো প্রার্থীই তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার সব পদেই প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।
কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন:
সহ-সভাপতি (ভাইস চেয়ারম্যান): আলী আসগর ফকির।
নির্বাহী সদস্যবৃন্দ:
(১)মোঃ:মিজানুর রহমান
(২)মোঃ:সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের
(৩)মোঃ:আনিসুজ্জামান চপল
(৪)অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন
(৫)মোঃ:এনামুল হক সাজু।



























