১০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

রিপোর্টার রাশেদ আহমদ
  • Update Time : ০৭:৪২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ২২ Time View

কুলাউড়া:মেীলভী বাজার
দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমাছ মিয়াকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
​সম্প্রতি জয়চণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান আহমেদ ও সাধারণ সম্পাদক মো. মোহিতুর রহমান স্বাক্ষরিত এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
​দলীয় সূত্রে জানা গেছে, দলের দায়িত্বশীল পদে থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
​উল্লেখ্য, স্থায়ীভাবে বহিষ্কৃত বিএনপি নেতা মো. আলমাছ মিয়া বর্তমানে সিএনজি শ্রমিক ইউনিয়নের (রেজি নং-২৩৫৯) সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

Update Time : ০৭:৪২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬