১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত: ১২ জনকে জরিমানা

রিপোর্টার ইউসুফ চৌধুরী বিল্লু
  • Update Time : ০৫:২৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ৫৪ Time View

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) উপজেলার ৩নং ইসলামাবাদ ইউনিয়নের কবি নুরুল হুদা সড়কে এই অভিযান চালানো হয়।
​অভিযানে নেতৃত্ব দেন ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।
​অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় অবৈধ টমটম, ব্যাটারিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় নিয়ম লঙ্ঘনের দায়ে মোট ১২ জন চালককে ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
​উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা জানান, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈদগাঁওতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত: ১২ জনকে জরিমানা

Update Time : ০৫:২৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬