শিরোনামঃ
পুবাইল খাতিয়া: প্রকৃতির সান্নিধ্যে গাজীপুরবাসীর নতুন বিনোদন কেন্দ্র
- প্রকাশের সময় : ০৫:৫৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 112

কর্মব্যস্ত ও যান্ত্রিক জীবনের ক্লান্তি কাটাতে গাজীপুরের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে পুবাইল খাতিয়া। প্রতিদিন দূর-দূরান্ত থেকে নানা বয়সী মানুষ একটু প্রশান্তি আর স্বস্তির খোঁজে ভিড় জমাচ্ছেন এই মনোরম পরিবেশে।
নদীর টলটলে স্বচ্ছ পানিতে শরীর জুড়ানো গোসল, ব্রিজের রেলিংয়ে দাঁড়িয়ে বিকেল বেলার আড্ডা আর মাথার ওপর মেঘলা আকাশের অপরূপ দৃশ্য মুগ্ধ করছে দর্শনার্থীদের। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে খোলামেলা পরিবেশে সময় কাটানোর জন্য জায়গাটি এখন স্থানীয়দের অন্যতম প্রিয় বিনোদন ঠিকানা।
ছবি ও তথ্য: মোঃ রিজন
Tag :




















