মিরসরাইয়ে তেতৈয়া দাখিল মাদ্রাসার বাউন্ডারি ওয়াল ও গেইট নির্মাণকাজের উদ্বোধন
- Update Time : ০৬:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১৩২ Time View

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার বাউন্ডারি ওয়াল ও প্রবেশমুখের প্রধান গেইট নির্মাণকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট ২০২৬, সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মনজুর হোসেনের সভাপতিত্বে এবং প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মুফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কাটাছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলীউল কবির ইকবাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
৭ নং কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম মেম্বার
সাবেক সদস্য সচিব নুর উদ্দিন জাহিদ
ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মোঃ দিদারুল আলম দিদার
কাটাছড়া জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল আলম কোম্পানি
ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন
ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ
বিএনপি নেতা মোঃ অহিদুল আলম ও মোঃ আলমগীর হোসেন
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা রবিউল হোসেন
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আলীউল কবির ইকবাল বলেন, মাদ্রাসার সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল আমিন মহোদয়ের আন্তরিক ভূমিকা ও অবদান অনস্বীকার্য। ভবিষ্যতে এই মাদ্রাসার জন্য একটি নতুন একাডেমিক ভবন নির্মাণের বিষয়েও এমপি মহোদয় প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় তিনি কাটাছড়া ইউনিয়ন বিএনপি এবং মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।



















