০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর বাড্ডা বাজার রোড: অবৈধ অটোরিকশা ও যত্রতত্র গাড়ি দাঁড়ানোর কারণে চরমে জনদুর্ভোগ

আব্দুর রহিম ঢাকা উত্তর জেলা প্রতিনিধি
  • Update Time : ০১:৫৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ২৯ Time View

রাজধানীর উত্তর বাড্ডা বাজার রোড এলাকায় তীব্র যানজট ও অসহনীয় জনদুর্ভোগ দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে। বিশেষ করে কাঁচাবাজারের সামনে অবৈধ অটোরিকশার অবাধ চলাচল এবং আলু-পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের পাইকারি ও খুচরা ক্রেতা-বিক্রেতাদের রিকশা ও ভ্যান রাস্তার ওপর যত্রতত্র দাঁড়িয়ে থাকার কারণে প্রতিদিন এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী এবং সাধারণ মানুষ।
​সরেজমিনে দেখা যায়, উত্তর বাড্ডা বাজার রোডের প্রবেশমুখ থেকে শুরু করে ভেতরের অংশ পর্যন্ত বিভিন্ন দূরদূরান্ত থেকে আসা রিকশা ও ভ্যান সড়কের ওপরই এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকে। বাজার করতে আসা ক্রেতারাও তাদের বাহনগুলো রাস্তায় ফেলে রাখেন। এর ওপর যোগ হয়েছে শত শত অবৈধ অটোরিকশার বেপরোয়া চলাচল। নিয়মনীতির তোয়াক্কা না করে এসব অটোরিকশা যেখানে-সেখানে ইউটার্ন নেওয়া এবং জটলা পাকিয়ে দাঁড়িয়ে থাকার কারণে পুরো সড়কে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।
​স্থানীয় পথচারী ও এলাকাবাসীর অভিযোগ, সামান্য পথ পাড়ি দিতেই এখন দীর্ঘ সময় অপচয় হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং বয়স্করা এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে মারাত্মক বিপাকে পড়ছেন। অনেক সময় রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও এই যানজটে আটকা পড়ে চরম বিপদের সৃষ্টি হয়। দিনের পর দিন এই পরিস্থিতি চললেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
​স্থানীয়দের দাবি, বাজার কমিটির সঠিক তদারকির অভাব এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে।
​জরুরি ভিত্তিতে এলাকাবাসীর পক্ষ থেকে যে দাবিগুলো জানানো হয়েছে:
​উত্তর বাড্ডা বাজার রোড এলাকায় অবৈধ অটোরিকশার প্রবেশ ও ঘোরাঘুরি অবিলম্বে বন্ধ করা।
​বাজার রোডের মুখে বা রাস্তার ওপর কোনো রিকশা, ভ্যান বা মালবাহী গাড়ি দাঁড়াতে না দেওয়া।
​বাজার কমিটিকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়ে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে সহযোগিতা করা।

Tag :

Please Share This Post in Your Social Media

উত্তর বাড্ডা বাজার রোড: অবৈধ অটোরিকশা ও যত্রতত্র গাড়ি দাঁড়ানোর কারণে চরমে জনদুর্ভোগ

Update Time : ০১:৫৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬