০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গৌরব ও ঐতিহ্যের ৬১ বছরে পদার্পণ করল ঝালকাঠি প্রেসক্লাব
মো. শফিউল আলম রাশেদ, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
- Update Time : ০২:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৩৬ Time View

দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন ও গৌরবময় সাংবাদিক সংগঠন ‘ঝালকাঠি প্রেসক্লাব’ গৌরবের ৬১ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ পথচলার ঐতিহ্য ও গৌরবের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের পক্ষ থেকে সংগঠনের সকলকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
১৯৬৫ সালের এই দিনে (৫ অক্টোবর) প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং সমাজের দর্পণ হিসেবে এক অনন্য ভূমিকা পালন করে আসছে। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে সত্য প্রকাশ ও ন্যায়ের পক্ষে আলো ছড়াতে ঝালকাঠি প্রেসক্লাবের অবদান অনস্বীকার্য।
আজকের এই বিশেষ দিনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার ধারা অব্যাহত রেখে ঝালকাঠি প্রেসক্লাবের সকল সাংবাদিক ও সংবাদকর্মীদের আগামীর পথচলা আরও সাফল্যমণ্ডিত ও সুন্দর হবে—এমনটাই প্রত্যাশা পাঠক, স্থানীয় জনগণ এবং সুশীল সমাজের।
Tag :


















