ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছায় চাঞ্চল্যকর অভিযোগ: সৌদি আরবে চাকরির প্রলোভন দেখিয়ে গৃহবধূকে বিক্রির অভিযোগে চাচাতো ভাই গ্রেফতার

আফজাল হোসেন শুভ স্টাফ রিপোর্টার
আফজাল হোসেন শুভ স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:৩১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 16

সৌদি আরবে ভালো বেতনে চাকরির স্বপ্ন দেখিয়ে এক গৃহবধূকে বিদেশে নিয়ে দুই বছরের জন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাই ইলিয়াছ মিয়ার (৩৫) বিরুদ্ধে।
ভুক্তভোগী মোছা. শারমিন খাতুন (২৮) মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নের মণ্ডলসেন গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, ২০২৪ সালের ২২ নভেম্বর সৌদি আরবে যাওয়ার পর তাকে এক ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে আটকে রেখে যৌন নিপীড়নসহ শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। প্রায় দেড় বছর পর দেশে ফিরে তিনি আইনের আশ্রয় নেন।
শারমিনের অভিযোগের ভিত্তিতে মুক্তাগাছা থানায় মানবপাচার আইনে মামলা হয়েছে। মামলার পর অভিযুক্ত ইলিয়াছ মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
অন্যদিকে, অভিযুক্ত ইলিয়াছ অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, শারমিন খাদেমা ভিসায় সৌদি আরবে গিয়েছিলেন।
মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

মুক্তাগাছায় চাঞ্চল্যকর অভিযোগ: সৌদি আরবে চাকরির প্রলোভন দেখিয়ে গৃহবধূকে বিক্রির অভিযোগে চাচাতো ভাই গ্রেফতার

প্রকাশের সময় : ০৩:৩১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬