ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেশাগ্রস্ত ছেলের পাশবিক নির্যাতন: বৃদ্ধ বাবা-মাকে মারধরের দায়ে ৬ মাসের কারাদণ্ড

md afzal Hossain shubo
  • প্রকাশের সময় : ০৪:৩৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 22

​মাদকাসক্ত হয়ে বয়োবৃদ্ধ বাবা-মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অপরাধে মো. মোশাররফ নামের এক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাৎক্ষণিকভাবে এই দণ্ড আদায় করা হয়। অভিযুক্ত মোশাররফের বাড়ি কুমুরিয়াচর, মাইঝবাগ এলাকায়।
​স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত মোশাররফ দীর্ঘদিন ধরে বাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় তার অসহায় ও বৃদ্ধ বাবা-মার ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল। সন্তানের এমন বিকারগ্রস্ত ও নিষ্ঠুর আচরণে অতিষ্ঠ হয়ে পড়েছিল পুরো পরিবার ও এলাকাবাসী। নিরুপায় হয়ে বিষয়টি প্রশাসনের নজরে আনা হলে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হয়।
​সংবাদ পেয়ে প্রশাসনের একটি টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন। এ সময় অপরাধের সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক এই সাজা প্রদান করা হয়।
​সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং মাদকের ভয়াবহ গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং বৃদ্ধ মা-বাবার নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আফজাল হোসেন শুভ

আফজাল হোসেন শুভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

নেশাগ্রস্ত ছেলের পাশবিক নির্যাতন: বৃদ্ধ বাবা-মাকে মারধরের দায়ে ৬ মাসের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৪:৩৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬