ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​নেত্রকোনার কেন্দুয়ায় জুয়ার আসরে অভিযান: দুই ইউপি সদস্যসহ আটক ৬

md afzal Hossain shubo
  • প্রকাশের সময় : ১০:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 30

কেন্দুয়া উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
​পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে একটি দল মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিল। বুধবার (২৮ অক্টোবর) ভোররাত পৌনে চারটার দিকে সাহিতপুর বাজারে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, গন্ডা বাজারের মোস্তফা নামের এক ব্যক্তির দোকানঘরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা চলছে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে পুলিশ ভোর সোয়া চারটার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করলেও তাঁদের হাতেনাতে আটক করা হয়।
​আটক ব্যক্তিরা হলেন—গন্ডা চর গ্রামের হাফিজুর রহমান ওরফে খোকন (৬০) ও খুররম মিয়া (৫০), মনকান্দা গ্রামের চান্দু মিয়া (৪৫) ও আলী ওসমান (৪২), বীরমহুরী গ্রামের সোহাগ (৪৫) এবং মরিচপুর গ্রামের মজিবুর রহমান (৬০)। তাঁদের সকলের বাড়ি কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নে। এর মধ্যে হাফিজুর রহমান খোকন ও আলী ওসমান দুজনই বর্তমান ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
​অভিযানকালে ঘটনাস্থল থেকে ১০৪টি তাস ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার কথা স্বীকার করেছেন।
​স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে সোহাগ উপজেলা বিএনপির এবং খোকন ও খুররম ইউনিয়ন বিএনপির সদস্য। এছাড়া আলী ওসমান আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত।
​এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে সরঞ্জাম ও টাকাসহ ছয়জনকে আটক করা হয়েছে। জুয়া আইনে মামলা রুজু করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
​ইউপি সদস্য আটকের বিষয়ে গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ শহিদুল ইসলাম কল্যাণ বলেন, “মাদক ও জুয়া নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। তবে আমার জানামতে, ইউপি সদস্যদের এ ধরনের অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকার কথা নয়। যেহেতু তাঁরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন, তাই আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।্প”

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আফজাল হোসেন শুভ

আফজাল হোসেন শুভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

​নেত্রকোনার কেন্দুয়ায় জুয়ার আসরে অভিযান: দুই ইউপি সদস্যসহ আটক ৬

প্রকাশের সময় : ১০:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬