০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অধ্যাপক ফয়েজ মোহাম্মদের জন্মদিন উদযাপিত: নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা
Reporter Name
- Update Time : ১১:৩১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ Time View

মেহেরপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদের জন্মদিন উদযাপিত
আনন্দঘন ও প্রীতিময় পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদের শুভ জন্মদিন। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে এক প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত হয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ অধ্যাপক ফয়েজ মোহাম্মদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সার্বিক সাফল্য কামনা করেন। বক্তারা আশা প্রকাশ করেন, তাঁর মেধা, অভিজ্ঞতা ও বলিষ্ঠ নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আগামীতে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে।
Tag :



















