কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
- Update Time : ১২:৫২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২১ Time View

বিশেষ প্রতিনিধি :
কপিলমুনিতে আসাদুল মোঃ ইসলাম গাজী কর্তৃক কবরস্থানের জায়গা দখল করে দোকান নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত
হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় কপিলমুনি বাজারের প্রধান সড়কে এ
মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখন, কপিলমুনি (বিনোদগঞ্জ) বণিক
সমিতির সদস্য সচিব ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শেখ
আনোয়ারুল ইসলাম, হরিঢালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাঃ
সম্পাদক সরদার তোফাজ্জেল হোসেন, আঃ সাত্তার ফকির, মাসুম হাজরা,
শেখ ইকবল হোসেন, মজিদ গাজী, জলিল বিশ্বাস প্রমূখ।
বক্তারা বলেন, “কবরস্থানের জায়গা দখল করে বাজারের গ্লাস হাউজ ব্যবসায়ী
মোঃ আসাদুল ইসলাম গাজী দোকান ঘর নির্মাণ করছেন, যেটা খুবই
নিন্দনীয়, আমরা এলাকার সচেতন মানুষ হিসেবে মানতে পারি না।
অনতিবিলম্ব ওই স্থাপনা নির্মাণ বন্ধের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ
কামনা করছি”। আসাদুল মোঃ ইসলাম গাজী বলেন “আমি তিন শতক ৭ পয়েন্ট জমি ক্রয়
করেছি, সেটুটুতেই দোকান নির্মাণ করছি, এর বাইরে নয়”।
ছবি ক্যাপঃ কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে দোকান
নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়



















