কবি নজরুল ইসলামের কবিতার মূলে ছিল সামাজিক মুক্তির অঙ্গীকার’—আলোচনায় বক্তারা
- Update Time : ০৫:০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ১০ Time View

‘
শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ:
একশ বছর আগে এক ক্ষয়িষ্ণু মধ্যবিত্ত পরিবারের সন্তান কাজী নজরুল ইসলাম জীবনে ও কাব্যে সর্বতোভাবে যে বিদ্রোহ করেছিলেন তার
মূলে ছিল সামাজিক মুক্তির অঙ্গীকার। তাঁর নিকট শুধু স্বাধীনতাই
যথেষ্ট ছিল না। তাঁর মতে বিদেশী শাসনে উদগত সমাজ ব্যবস্থার বদল
না হওয়া পর্যন্ত প্রকৃত জাতীয় মুক্তি অসম্ভব। সেই বিশ^াস
থেকেই নজরুল কবি সত্তার উন্মেষ- যেমন ‘যবে উৎপীড়িতের ক্রন্দন
রোল আকাশে বাতাসে ধ্বনিবেনা’। চিরঞ্জীব নজরুল শীর্ষক
আলোচনা, কবিতা পাঠ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে
আলোচকরা এসব কথা বলেন।
শনিবার সকালে প্রেসক্লাব যশোরে বিদ্রোহী সাহিত্য পরিষদ
(বিএসপি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, আলোচক
ছিলেন দৈনিক রানার পত্রিকার সাহিত্য সম্পাদক কবি মামুন আজাদ।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি আহমদ রাজু। এসময়
প্রবন্ধ পাঠ করেন সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক
এম বাদল, এস এম আলমগীর কাইয়ুম, কবি ও কথা সাহিত্যিক
রাশিদা আখতার লিলি, ব্যঞ্জন থিয়েটার যশোরের সভাপতি
আনিসুজ্জামান পিন্টু। আমন্ত্রিত অতিথি ছিলেন দৈনিক রানার
পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আর এম কবিরুল আলম দিপু। স্বাগত
বক্তব্য রাখেন বিদ্রোহী সাহিত্য পরিষদের নির্বাহী সদস্য কবি
অরুণ বর্মন।
সংগঠনের সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না’র
পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কবি সুরাইয়া শরীফ,
এডিএম রতন, বকুল হক, মঞ্জুয়ারা সোনালী, রেবেকা টপি,
আতিয়ার রহমান, বাগবুল মাহবুব, গাজী শহিদুল ইসলাম, হোসেন
আলী, তৃষা চামেলি, সৈয়দ ইমদাদুল হক প্রমুখ।
কবিতা পাঠ করেন, ভদ্রাবতী বিশ^াস, শাহরিয়ার সোহেল, সঞ্জয়
নন্দী, ডা. অমল কান্তি সরকার, টিপু সুলতান, অ্যাড. মাহমুদা
খানম, মশিয়ার রহমান খান মোহন, আবু রায়হান, রকি মাহমুদ,
সীমান্ত বসু, সানজিদা ফেরদৌস, আব্দুর রশিদ খোকন, রফি উদ্দিন,
গোলাম মোস্তফা, শরীফ হোসেন ধীমান প্রমুখ।
অনুষ্ঠানে বিএসপি পরিবারের ১৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে আবেদা-শামসুদ্দীন ফাউন্ডেশনের পরিচালক কবি
রাশিদা আখতার লিলি কৃতী শিক্ষার্থী মোস্তানূর রহমান সাক্ষককে
সম্মাননা পদক প্রদান করেন।



















