কুলাউড়া থানার বিপরীতে SR সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সুপেয় পানির পয়েন্ট স্থাপন
- Update Time : ১২:৫৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ২৩ Time View

প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত পথচারী ও সাধারণ মানুষের স্বস্তিতে মৌলভীবাজারের কুলাউড়া থানার ঠিক বিপরীতে সুপেয় পানির একটি পয়েন্ট স্থাপন করেছে ‘SR সমাজ কল্যাণ সংস্থা’।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন চলাচলের পথে অসংখ্য পথচারী, দূর-দূরান্তের যাত্রী, রিকশাচালক ও স্থানীয় ব্যবসায়ীরা সুপেয় পানির সমস্যায় পড়েন। ব্যস্ততার মাঝে তৃষ্ণার্ত একজন মানুষের জন্য এক গ্লাস ঠান্ডা পানি হয়তো খুব ছোট একটি বিষয়, কিন্তু সেই মুহূর্তে এটিই হয়ে ওঠে সবচেয়ে বড় স্বস্তি। মানুষের এই মৌলিক প্রয়োজন ও ভোগান্তির কথা চিন্তা করেই এই মানবিক উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।
আয়োজকরা প্রত্যাশা প্রকাশ করে জানান, এই ছোট্ট প্রচেষ্টা যেন এলাকার সর্বস্তরের মানুষের উপকারে আসে। একই সাথে পানির পয়েন্টটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এর অপচয় রোধ করে সঠিক ব্যবহার নিশ্চিত করতে সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। ‘এটি আমাদের সকলের আমানত, তাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও আমাদের সবার’—উল্লেখ করেন সংস্থার প্রতিনিধিরা।
সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের বিপদে ও প্রয়োজনে পাশে থাকার এই অব্যাহত প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।




















