কুলাউড়ায় পুলিশের পৃথক অভিযান: জু’য়া খেলার সময় ৪ জনসহ গ্রে/প্তা/র ১২
- Update Time : ০৭:৪৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ২৮ Time View

মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আরও ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে গ্রেপ্তার ১২ জনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জের নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এসআই সাদেকসহ পুলিশের একটি দল কাদিপুর ইউনিয়নের মধ্য চুনঘর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলার অবস্থায় ৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—কুলাউড়া উপজেলার ৬নং কাদিপুর ইউনিয়নের মধ্য চুনঘর এলাকার হেলাল উদ্দিন (৩৫), সুখময় মালাকার (৪৫), জুনেল মিয়া (২৫) ও জায়েদ মিয়া (৩৬)।
পুলিশ জানায়, জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ১২ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলাউড়া থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















