০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ার সাবেক এমপি ব্যারিস্টার মুত্তাকিম চৌধুরী আর নেই

রাশেদ আহমদ মেীলভীবাজার জেলা প্রতিনিধি
  • Update Time : ০৭:১৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ৩২ Time View

মৌলভীবাজার-২ (কুলাউড়া ও বড়লেখা) আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক ব্যারিস্টার আব্দুল মুত্তাকিম চৌধুরী আর নেই। শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার মেলবোর্নে তিনি ইন্তেকাল করেছেন। মৃ’ত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৭ বছর।

উপজেলার কানিহাটি গ্রামের সন্তান ব্যারিস্টার মুত্তাকিম চৌধুরী বাংলাদেশের রাজনীতি ও মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ষাটের দশকে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে কুলাউড়া-বড়লেখা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।বাংলাদেশের সংবিধান প্রণয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর কূটনৈতিক দায়িত্বে নিয়োজিত হয়ে ১৯৭৩ সালে জাপান এবং ১৯৭৬ সালে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে কুলাউড়ার রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

কুলাউড়ার সাবেক এমপি ব্যারিস্টার মুত্তাকিম চৌধুরী আর নেই

Update Time : ০৭:১৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬