ঝালকাঠিতে আধুনিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে জেলা টাস্কফোর্স কমিটির সভা
- Update Time : ০৭:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৩০ Time View

মো:শফিউল আলম রাশেদ। ঝালকাঠি জেলা প্রতিনিধি: আধুনিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে দায়িত্বশীলদের করণীয় নির্ধারণ ও জেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন নিয়ে ঝালকাঠিতে জেলা টাস্কফোর্স কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর-২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি মো. মমিন উদ্দিন।
সভায় জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের পরিবেশ উন্নয়ন, শিক্ষক সংকট নিরসনে, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শতডাগ উপস্থিতি নিশ্চিত করা ও ঝরে পড়া শিক্ষার্থীদের শ্রেনী কক্ষে ফিরিয়ে আনতে করনীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিষয়ে আলোচনা করা হয়।



















