০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখায় পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশুর করুণ মৃত্যু

রিপোর্টার রাশেদ আহমদ
  • Update Time : ০৭:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১ Time View

​বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে সৃজয়ী দাস নামে দুই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব লঘাটি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত সৃজয়ী ওই গ্রামের শাওন দাসের মেয়ে।
​পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে সৃজয়ী নিজ ঘরে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সবার অলক্ষ্যে সে ঘরের বাইরে বের হয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে ঘরে দেখতে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা পুকুরের পানিতে তার দেহ ভেসে উঠতে দেখেন।
​পরে তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
​শিশু সৃজয়ীর এই অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। খবর পেয়ে দাসেরবাজার ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারটির প্রতি সমবেদনা জানাতে তাদের বাড়িতে ভিড় জমান।

Tag :

Please Share This Post in Your Social Media

বড়লেখায় পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশুর করুণ মৃত্যু

Update Time : ০৭:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬