ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​ঝালকাঠির কাঠালিয়া থানার নতুন ওসি মো. মেহেদী হাসানের যোগদান, আইনশৃঙ্খলা উন্নয়নের প্রত্যাশা।

MD SHOFIUL ALAM RASHED
  • প্রকাশের সময় : ০৭:৪৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 42

​ঝালকাঠির কাঠালিয়া থানার নতুন ওসি মো. মেহেদী হাসানের যোগদান, আইনশৃঙ্খলা উন্নয়নের প্রত্যাশা।
মোঃ:শফিউল আলম রাশেদ​ ঝালকাঠি জেলা প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া থানার নতুন অফিসার ইনচার্জ। (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মেহেদী হাসান। তাঁর এই যোগদানকে সাধুবাদ জানিয়ে কাঠালিয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনবান্ধব পুলিশিংয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
​এর আগে তিনি ঝালকাঠি সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে অত্যন্ত। নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পুলিশ বিভাগে তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি অপরাধ দমন, তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছেন। ঝালকাঠি জেলায় ইতিপূর্বে দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন।
​কাঠালিয়া থানায় নতুন কর্মস্থলে যোগদানের পর স্থানীয়। সুধীসমাজ ও বিভিন্ন মহলের প্রত্যাশা, তাঁর গতিশীল নেতৃত্বে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে। বিশেষ করে মাদকের বিস্তার রোধ, জুয়া ও অন্যান্য অপরাধ দমন এবং সাধারণ মানুষের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কঠোর ও কার্যকর ভূমিকা। রাখবেন।
​স্থানীয়রা মনে করেন, পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরিতে একজন দক্ষ ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে মো. মেহেদী হাসান কাঠালিয়া থানায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। নতুন কর্মস্থলে তাঁর এই পথচলা সফল ও সাফল্যমণ্ডিত হোক—এই শুভকামনা জানিয়েছেন এলাকাবাসী।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ শফিউল আলম রাশেদ

মোঃ শফিউল আলম রাশেদ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

​ঝালকাঠির কাঠালিয়া থানার নতুন ওসি মো. মেহেদী হাসানের যোগদান, আইনশৃঙ্খলা উন্নয়নের প্রত্যাশা।

প্রকাশের সময় : ০৭:৪৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬