পার্বতীপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলন
- Update Time : ০৯:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১৫ Time View

মোঃ আব্দুল খালেক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সাড়ম্বরে উদযাপনের লক্ষ্যে পার্বতীপুরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩১ আগস্ট, ২০২৬) কেন্দ্রীয় বাস টার্মিনাল কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা বিএনপি নেতা মোঃ মাহবুব রশিদ সংগ্রাম। তিনি দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচিতে পার্বতীপুর উপজেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার উদাত্ত আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মমিনুল ইসলাম ডাক্তার, বিএনপি নেতা মোঃ মশিউর রহমান, মোঃ গোলাম কিবরিয়া এবং ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়ন বিএনপি-র সাংগঠনিক সম্পাদকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ।



















