১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বক্তাবলীতে দানবীর মেছবাহুল বারীর স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

মো: ফয়সাল, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : ০৭:৩৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ Time View

নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের উদ্যোগে “বৃক্ষরোপণ আন্দোলন কর্মসূচি ২০২৬”-এর সমাপনী আয়োজন এবং বক্তাবলী পরগণার শিক্ষার বাতিঘর, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান মরহুম মেছবাহুল বারীর ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
​শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টায় বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এই যৌথ কর্মসূচি পালিত হয়।
​ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব পত্রিকার সাহিত্য সম্পাদক ও মরহুমের সন্তান জামালউদ্দিন বারী। অনুষ্ঠানটির উদ্বোধন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা, কবি ও সাহিত্য পত্রিকা সম্পাদক কাজী নাজিম উদ্দিন সুমন। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক কাজী তানভীর হাসান এবং স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গাজী সাঈদ দেলোয়ার।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও ছড়াকার নজরুল ইসলাম শান্তু। এছাড়া মরিশাস থেকে ভার্চুয়ালি অডিও বার্তার মাধ্যমে যুক্ত হন ফাউন্ডেশনের সভাপতি কবি ইকবাল হোসেন রোমেছ।
​আলোচনায় বক্তারা বক্তাবলী অঞ্চলে শিক্ষা ও সমাজ উন্নয়নে মরহুম মেছবাহুল বারীর অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় জেলাজুড়ে সাহিত্য ফাউন্ডেশনের এমন সবুজ উদ্যোগের প্রশংসা করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক আল মামুন, সহ-সভাপতি কবি এম আর সেলিম, অর্থ সম্পাদক শুক্কুর মাহমুদ জুয়েল, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সদস্য মমিনুল ইসলাম, বশির খান, ওমর ফারুক রানা, মূকাভিনেতা কাসেম, শাওন সরদার, আব্দুর রশিদ, সানাউল্লাহ, মাহফুজ ইকরামসহ স্থানীয় কবি, সাহিত্যিক ও মাদ্রাসার শিক্ষকমণ্ডলী।
​আলোচনা সভা শেষে মাদ্রাসা চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

বক্তাবলীতে দানবীর মেছবাহুল বারীর স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

Update Time : ০৭:৩৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬