০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে ৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২, নবাবগঞ্জে গাঁজার গাছসহ আটক ১

Reporter Name
  • Update Time : ১১:৪৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৭ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও আনুমানিক ১০ কেজি ওজনের কাঁচা গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিরামপুর ও নবাবগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে।
বিরামপুরে ইয়াবাসহ দুইজন গ্রেফতার
বিরামপুর থানা পুলিশের একটি চৌকস দল রাত্রিকালীন হাইওয়ে ডিউটি ও গ্রেফতারি পরোয়ানা তামিলকালে উপজেলার ৪ নম্বর দিওড় ইউনিয়নের ধানঘরা (পশ্চিমপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ মোরছালিন (২৬) ও মোঃ ময়নুল ইসলাম (২৫)-এর হেফাজত থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ধানঘরা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত সকিনুরের ছেলে মোঃ মোরছালিন (২৬) এবং ধানঘরা (দক্ষিণপাড়া) গ্রামের মোঃ মোক্তার হোসেনের ছেলে মোঃ ময়নুল ইসলাম (২৫)। তারা উভয়েই বিরামপুর থানা, দিনাজপুর জেলার বাসিন্দা।
নবাবগঞ্জে ছাদে গাঁজার চাষ, গাছসহ গ্রেফতার ১
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দাউদপুর ইউনিয়নের হালুয়াঘাট গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের মোঃ মজমুলের ছেলে মোঃ রাজু মিয়া (২৫)-এর নিজ বসতবাড়ির ছাদ থেকে আনুমানিক ১০ কেজি ওজনের কাঁচা গাঁজার গাছ উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রাজু মিয়া লোকচক্ষুর আড়ালে নিজ বাড়ির ছাদে মাদকদ্রব্য গাঁজার চাষ করছিলেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দিনাজপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বিরামপুরে ৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২, নবাবগঞ্জে গাঁজার গাছসহ আটক ১

Update Time : ১১:৪৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬