০১:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাধাইনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরুণ কুমারের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি

কে, এম রিমান ইসলাম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : ০৬:০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩০ Time View

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঐতিহ্যবাহী মাধাইনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরুণ কুমার সুদীর্ঘ ৩৮ বছরেরও বেশি সময় কর্মজীবন শেষে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেছেন। গত ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার ছিল তার কর্মজীবনের শেষ কর্মদিবস।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অরুণ কুমার ১৯৮৭ সালের ১ জানুয়ারি শিক্ষকতা পেশায় যোগদান করে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ শিক্ষাজীবনে তিনি নিষ্ঠা ও সুনামের সাথে অসংখ্য শিক্ষার্থীকে আলোর পথ দেখিয়েছেন।
পরবর্তীতে তিনি মাধাইনগর উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তার অবসরে এক আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাসুদ রানা। তিনি জানান, সহকারী প্রধান শিক্ষক হিসেবে অরুণ কুমারের সাথে তার দীর্ঘ ৮ বছর ৩ মাস ১৮ দিন একসাথে কাজ করার সৌভাগ্য হয়েছে।
প্রধান শিক্ষক মো: মাসুদ রানা বলেন, “আমার জানা মতে তিনি ছিলেন একজন অত্যন্ত সৎ, দায়িত্বের প্রতি কঠোর নিষ্ঠাবান, বিনয়ী, শান্ত স্বভাবের ও মার্জিত ব্যক্তিত্ব। একজন দক্ষ ও সহযোগী সহকর্মীকে হারিয়ে আজ আমার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার পথচলা অনেকটাই কঠিন হয়ে গেল। বর্তমান সময়ে তার মতো গুণী ও নিবেদিতপ্রাণ সহকর্মীর বড়ই অভাব।”

এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রিয় এই শিক্ষকের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সুন্দর ও সুখময় অবসর জীবনের প্রত্যাশা ব্যক্ত করেছে মাধাইনগর উচ্চ বিদ্যালয় পরিবার।

Tag :

Please Share This Post in Your Social Media

মাধাইনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরুণ কুমারের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি

Update Time : ০৬:০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬