০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে তেতৈয়া দাখিল মাদ্রাসার বাউন্ডারি ওয়াল ও গেইট নির্মাণকাজের উদ্বোধন

রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
  • Update Time : ০৬:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ১৩৩ Time View

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার বাউন্ডারি ওয়াল ও প্রবেশমুখের প্রধান গেইট নির্মাণকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট ২০২৬, সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মনজুর হোসেনের সভাপতিত্বে এবং প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মুফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কাটাছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলীউল কবির ইকবাল।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​৭ নং কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম মেম্বার
​সাবেক সদস্য সচিব নুর উদ্দিন জাহিদ
​ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মোঃ দিদারুল আলম দিদার
​কাটাছড়া জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল আলম কোম্পানি
​ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন
​ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ
​বিএনপি নেতা মোঃ অহিদুল আলম ও মোঃ আলমগীর হোসেন
​মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা রবিউল হোসেন
​প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আলীউল কবির ইকবাল বলেন, মাদ্রাসার সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল আমিন মহোদয়ের আন্তরিক ভূমিকা ও অবদান অনস্বীকার্য। ভবিষ্যতে এই মাদ্রাসার জন্য একটি নতুন একাডেমিক ভবন নির্মাণের বিষয়েও এমপি মহোদয় প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় তিনি কাটাছড়া ইউনিয়ন বিএনপি এবং মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

মিরসরাইয়ে তেতৈয়া দাখিল মাদ্রাসার বাউন্ডারি ওয়াল ও গেইট নির্মাণকাজের উদ্বোধন

Update Time : ০৬:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬