১০:০০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজিবপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত।

মোঃএরশাদুল হক কুড়িগ্রাম প্রতিনিধি:
  • Update Time : ০৮:৩৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ৮ Time View

কুড়িগ্রামের রাজিবপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের উদ্দেশ্য, পদ্ধতি ও প্রক্রিয়া সম্পর্কে অবহিত করতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্য সংগ্রহকারী ও ফিল্ড সুপারভাইজারদের দায়িত্ব এবং করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রেস কনফারেন্সে বক্তারা বলেন, ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য তথ্য সংগ্রহকারী ও ফিল্ড সুপারভাইজারদের সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি তথ্য সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের ভুল-ত্রুটি পরিহারের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ডা. গোলাম সারোয়ার, চর রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোখলেছুর রহমান, সদস্যসচিব আব্দুল হাই সরকারসহ ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারী, ফিল্ড সুপারভাইজার, স্থানীয় সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Tag :

Please Share This Post in Your Social Media

রাজিবপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত।

Update Time : ০৮:৩৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬