রায়গঞ্জে প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে গরিব ও দুস্থদের মাঝে মশারি বিতরণ
- Update Time : ০৯:০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ Time View

ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। একই সাথে এলাকার গরিব ও দুস্থ মানুষের সুরক্ষায় তাঁদের মাঝে ৩০টি মশারি বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। নিজেদের আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি রাতে ও দিনে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।” অনুষ্ঠানে স্থানীয় গরিব ও দুস্থ ৩০টি পরিবারের মাঝে মশারি তুলে দেন।
অভিযানে অন্যান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন:
২নং সোনাখাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল জব্বার মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম জিন্না, সাবেক সহ-সভাপতি রামকৃষ্ণ গুন, ইউপি সদস্য মোঃ আব্দুল আলীম শেখ, রফিকুল ইসলাম, রঞ্জিত কুমার মাহাতো, সুরেশ কুমার মাহাতো,
এছাড়াও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ এই পরিচ্ছন্নতা অভিযান ও বিতরণ কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা জমে থাকা পানি অপসারণ, নিয়মিত ড্রেন পরিষ্কার রাখা এবং ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।



















