ব্রহ্মরাজপুর বাজারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করলেন অর্ণব
- Update Time : ০৮:১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ Time View

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্রহ্মরাজপুর বাজারে সচেতনতামূলক কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত ব্রহ্মরাজপুর বাজারের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক পরামর্শের পাশাপাশি তিনি লিফলেট বিতরণ করেন। ইউএনও অর্ণব দত্ত বলেন, প্রতি শনিবার সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন হাট-বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। লিফলেট বিতরণের পাশাপাশি সাধারণ মানুষকে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। আগামী তিন মাস ধরে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আরও জানান। তিনি বাজার ও আশপাশের এলাকায় পানি জমে থাকা স্থান পরিষ্কার রাখা, ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, শিক্ষক ও সাংবাদিক ইদ্রিস আলী, বি.ডি.এফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরশাদ আলী, রোভার স্কাউট সদস্য, গ্রাম্য পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।



















