সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পঞ্চগড়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার
- Update Time : ০৬:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / ৪১ Time View

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন পঞ্চগড় পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওসমান গণি রতন (৩৭) এবং পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাসেল সরকার (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুইজনই পঞ্চগড় সদর উপজেলার রামের ডাঙ্গা এলাকার বাসিন্দা এবং তারা সম্পর্কে পরস্পর ভাই (উভয়েই মৃত কাজিম উদ্দিনের ছেলে)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬(১)(ক)-এর (ঈ), ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় পঞ্চগড় সদর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল (এফআইআর নম্বর: ৯, তারিখ: ৩ জুলাই ২০২৬; জিআর নম্বর: ২৭৩, তারিখ: ৩ জুলাই ২০২৬)। ওই মামলায় আদালত কর্তৃক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।




















