০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​সমাজ গঠনে ইমামদের ভূমিকা অপরিসীম: কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

রিপোর্টার শাহিনুর ইসলাম
  • Update Time : ০৬:৫২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ১২ Time View

​সমাজ থেকে নানা সামাজিক অবক্ষয় রোধ, নৈতিক শিক্ষার বিস্তার এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
​সোমবার সকালে খুলনা নগরীর বয়রাস্থ ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে ১২২৭তম ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
​প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক বলেন, “ইমামগণ সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। সমাজ গঠনে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্ববহ।”
​তিনি খুলনা নগরীকে পরিচ্ছন্ন রাখা, ব্যপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং জাতীয় দুর্যোগ বা যেকোনো জরুরি পরিস্থিতিতে বিভ্রান্তি দূর করে সঠিক তথ্য প্রচারে ইমামদের সক্রিয় সহযোগিতা আহ্বান জানান। এছাড়া সরকার কর্তৃক ইমামদের ভাতার আওতায় আনার উদ্যোগকে একটি যুগান্তকারী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।
​ইমাম প্রশিক্ষণ একাডেমি-খুলনার উপপরিচালক কৃষিবিদ এবিএম তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার (বিভাগীয় পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন খুলনা)
​ডা. আবুল কাশেম মো: মোস্তফা
​আল ফারুক (সহকারী পরিচালক)
​মো: আব্দুল্লাহ (প্রশিক্ষণার্থী ইমাম)
​উল্লেখ্য, খুলনা বিভাগের ৭টি জেলা থেকে মোট ১০২ জন ইমাম এ প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। অনুষ্ঠান শেষে কেসিসি প্রশাসক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

​সমাজ গঠনে ইমামদের ভূমিকা অপরিসীম: কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

Update Time : ০৬:৫২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬