সরাইলে বিশেষ অভিযানে ৫ মামলার পলাতক ডাকাত গাফফার গ্রেপ্তার
- Update Time : ১১:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ৩৭ Time View

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের বিশেষ অভিযানে উত্তর কুটাপাড়ার বহুল আলোচিত দস্যুতা মামলার প্রধান আসামি দুর্ধর্ষ ডাকাত গাফফার (৩৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।
২৪ আগস্ট (সোমবার) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহায়তায় শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সরাইল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত গাফফার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের কাদির মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সরাইল থানাধীন উত্তর কুটাপাড়া এলাকার ‘খুরশেদ ভবনে’ সংঘটিত দস্যুতার ঘটনায় দায়ের করা মামলার (ধারা- ৩৯৪ পেনাল কোড) প্রধান আসামি গাফফার। গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এসআই রাজীব বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ভিকটিমের শনাক্তমতে তাকে গ্রেপ্তার করে।
থানার রেকর্ড পর্যালোচনা করে গাফফারের বিরুদ্ধে সরাইল থানা, ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ও ডিএমপির পল্টন থানায় দস্যুতা, ডাকাতি ও মারামারির মোট ৫টি মামলার তথ্য পাওয়া গেছে।
আসামির বিরুদ্ধে মামলার বিবরণ:
সরাইল থানা: মামলা নং- ৩৬ (২২/০৮/২০২৫), ধারা: ৩৯৪ পেনাল কোড।
সরাইল থানা: মামলা নং- ২৩ (২৬/০১/২০২৫), ধারা: ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা: মামলা নং- ৩৮ (১৬/১১/২০২৪), ধারা: ৩৯৪ পেনাল কোড।
সরাইল থানা: মামলা নং- ১৩ (১৬/০৭/২০২২), ধারা: ৩৯৪ পেনাল কোড।
ডিএমপি পল্টন থানা: মামলা নং- ০৯ (০৪/১০/২০১৪), ধারা: ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯ পেনাল কোড।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


























