সাজেকে সেনাবাহিনী-জেএসএসের মধ্যে গোলাগুলি, হতাহতের খবর নেই
- প্রকাশের সময় : ০৫:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 57

মাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনী ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় দুই পক্ষের মধ্যে এ গোলাগুলি চলে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ওই এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালানোর সময় সশস্ত্র জেএসএস সদস্যদের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণ শুরু হয়। পরে থেমে থেমে কয়েক ঘণ্টা ধরে গোলাগুলির শব্দ শোনা যায়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯টার দিকে এ ঘটনার শুরু হয়। দুপুর পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চললেও এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।


























