০২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল।

Reporter Name
  • Update Time : ১০:৪৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ১৪ Time View

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় সাতক্ষীরায় আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের উদ্যোগে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সঙ্গীতা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলে দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক যুবদল সমন্বয়ক আইনুল ইসলাম নানটা, কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টোসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে নেতাকর্মীরা বিএনপি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভী আহমেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে দলের চলমান রাজনৈতিক কর্মকাণ্ড আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল।

Update Time : ১০:৪৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬