০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে নতুন শাখা কার্যালয় উদ্বোধন করেন, নৌ শ্রমিক ফেডারেশন।

‎মোঃ মাসুম মিয়া স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৮:০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ৪১ Time View

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে হাজেরা মার্কেটের ২ নম্বর ওয়ার্ড এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যালয়টির উদ্বোধন করা হয়।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. নাজির আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মো. মাহমুদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান মাস্টার।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার সাবেক যুব আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক যুব আহ্বায়ক গাজী মো. মনির হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইকবাল হোসেন ভেন্ডার, সহ-সভাপতি তালিম মোহাম্মদ, ব্যবসায়ী ও সমাজসেবক মো. মোস্তার হোসেন, সাংবাদিক মো. এনামুল কবির (লিটন), মো. আনিসুর রহমান (মানিক) ও সাংবাদিক মো. আলমগীর হোসেন।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ইমদাদুল হক সুমন এবং প্রেস মিডিয়া ও বাসকের সিনিয়র সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম।
‎
‎বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পণ্য পরিবহন ব্যবস্থায় নৌ-পরিবহন শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নৌপথে পণ্য ও যাত্রী পরিবহনের সঙ্গে সম্পৃক্ত এসব শ্রমিকের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসাসেবা, দুর্ঘটনাজনিত সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। শ্রমিকদের কল্যাণে সংগঠন ও সরকারের মধ্যে সমন্বিত উদ্যোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।
‎
‎বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা প্রত্যাশা করেন। শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
‎
‎নৌ-পরিবহন খাতের উন্নয়নে নৌপথের নাব্যতা রক্ষা ও নিয়মিত খনন, নৌযানের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক নৌ-যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন বক্তারা। তাদের মতে, নৌপথ সচল ও নিরাপদ রাখা গেলে পণ্য ও যাত্রী পরিবহন আরও সহজ হবে। পাশাপাশি এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকদের কর্মসংস্থান ও জীবনযাত্রার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
‎
‎নতুন শাখা কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সিদ্ধিরগঞ্জ এলাকার নৌ-পরিবহন শ্রমিকদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
‎

Tag :

Please Share This Post in Your Social Media

সিদ্ধিরগঞ্জে নতুন শাখা কার্যালয় উদ্বোধন করেন, নৌ শ্রমিক ফেডারেশন।

Update Time : ০৮:০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬