০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে ২২ দিনের নিষেধাজ্ঞা: কুকুয়া ইউনিয়নে ৪৪০ জেলের মাঝে বিশেষ চাল বিতরণ

Reporter Name
  • Update Time : ০৬:৩৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ১৯ Time View

বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের জেলেদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সরকারের দেওয়া বিশেষ চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইলিশের প্রজনন মৌসুমে সামুদ্রিক মৎস্য আহরণে বিরত থাকা ৪৪০ জন জেলের মাঝে জনপ্রতি ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
​চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সমবায় কর্মকর্তা ও কুকুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আজাাদুর রহমান।
​উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন দেশের সামুদ্রিক জলসীমায় ইলিশসহ সকল প্রকার মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এই নিষেধাজ্ঞাকালীন সময়ে তালিকাভুক্ত জেলেদের কষ্ট লাঘবে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিশেষ চাল বরাদ্দের এই উদ্যোগ নেওয়া হয়।
​চাল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
​মো. রাহাত তালুকদার, সাবেক সদস্য সচিব, কুকুয়া ইউনিয়ন বিএনপি
​মো. আফজাল হোসেন, ট্যাগ অফিসার ও কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস
​মো. কাওসার আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা, কুকুয়া ইউনিয়ন পরিষদ
​মো. হিমেল, প্রতিনিধি, উপজেলা মৎস্য অফিস
​এছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সদস্য-সদস্যা, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

আমতলীতে ২২ দিনের নিষেধাজ্ঞা: কুকুয়া ইউনিয়নে ৪৪০ জেলের মাঝে বিশেষ চাল বিতরণ

Update Time : ০৬:৩৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬