০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ৫টি ঘর লন্ডভন্ড, খোলা আকাশের নিচে ৩ ভাই

​শাহিনুর ইসলাম (বিশেষ প্রতিনিধি): সাতক্ষীরার
  • Update Time : ০৬:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ Time View

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের উত্তর বাইনতলা গ্রামে আকস্মিক এক ঘূর্ণিঝড়ে এলবেস্টার ও টিনের ছাউনি দেওয়া পাঁচটি কাঁচা ঘর লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে পড়ার উপক্রম হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর।
​স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে (আনুমানিক রাত ১টার দিকে) হঠাৎ তীব্র ঝড় শুরু হয়। মুহূর্তের মধ্যেই ঝড়ের তাণ্ডবে উত্তর বাইনতলা গ্রামে ডিসিআরকৃত জমিতে বসবাসকারী তিন ভাই—সাহেব আলী মোল্লা, দাউদ মোল্লা ও আইয়ুব আলী মোল্লার ৫টি কাঁচা ঘর তছনছ হয়ে যায়। ঝড়ে ঘরের চালা উড়ে যাওয়ার পাশাপাশি কাঠের কাঠামো ভেঙে পড়ে বসতঘরগুলো সম্পূর্ণ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
​ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বড়দল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের দুর্দশার কথা শুনেন।
​পরবর্তীকালে তিনি তার নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ আর্থিক সহযোগিতা তুলে দেন। হঠাৎ আসা এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় তার এই সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি পুনর্নির্মাণ ও পুনর্বাসনের জন্য সরকারি ও বেসরকারি দানশীল সংস্থাগুলোর দ্রুত জরুরি সহায়তা কামনা করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

আশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ৫টি ঘর লন্ডভন্ড, খোলা আকাশের নিচে ৩ ভাই

Update Time : ০৬:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬