০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

জয়নাল আবেদীন, মাটিরাঙ্গা প্রতিনিধি:
  • Update Time : ১২:৪৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ১৫ Time View

খাগড়াছড়ি সদর উপজেলার কদমতলী এলাকায় মাদকবিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বেলাল হোসেন রনি (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
​বুধবার (২৬ আগস্ট) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে। আটক বেলাল হোসেন রনি কদমতলী এলাকার মঙ্গল মিয়ার ছেলে।
​ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী এলাকায় অভিযান চালিয়ে রনিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরবর্তীতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে খাগড়াছড়ি সদর থানায় সোপর্দ করা হয়েছে।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জেলায় মাদকের বিস্তার রোধ ও নির্মূলে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।

Tag :

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

Update Time : ১২:৪৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬